সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি টাকার প্রস্তাব অনুমোদন সরকারের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

২০২৬ সালের জানুয়ারি থেকে জুন মেয়াদের জন্য পরিশোধিত জ্বালানি তেল আমদানিতে ১০ হাজার ৯৭৯ কোটি ১ লাখ ৯ হাজার টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

সোমবার  বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারের ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৪৭তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ উত্থাপিত এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক দরপত্র (কোটেশন) পদ্ধতিতে জ্বালানি তেল আমদানি করা হবে। যাতে ২০২৬ সালের প্রথম ছয় মাস জাতীয় জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন থাকে। বিস্তারিত পর্যালোচনা শেষে কমিটি প্রস্তাবটি অনুমোদনের জন্য সুপারিশ করে।

কর্মকর্তারা জানিয়েছেন, পরিকল্পিত এ আমদানি বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর