শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করল ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন সেবা বন্ধ থাকবে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই পুনরায় কার্যক্রম চালু করা হবে।

ইসি সূত্র জানায়, ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং এখন তালিকা প্রিন্টের কাজ শুরু হচ্ছে। নির্বাচন-পূর্ব গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখতে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রাখা জরুরি হয়ে পড়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর