সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

জাতীয় নির্বাচনে সারাদেশ বিভক্ত হবে ৩ ভাগে: ইসি সচিব আখতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ৫:২৮ অপরাহ্ন

আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

আজ রোববার (২৩ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ও কমনওয়েলথ প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে একথা জানান তিনি।

আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথের প্রতিনিধি দল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া।

ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি।

পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। এক ঘণ্টা বৈঠকের পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ। সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে।

নির্বাচন কমিশন জানায়, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর