বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগামী নির্বাচনকালীন সময়ে এসপি নিয়োগে গুরুত্বপূর্ণ বৈঠক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে জেলা পুলিশের এসপি নিয়োগ নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ ও বদলি তদারকির জন্য গঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটি এই বৈঠক আয়োজন করে। কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

কমিটির অন্য সদস্যরা হলেন- অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

নৌ-পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই কমিটি জেলা পুলিশের এসপি, ডিআইজি এবং তার ওপরের পদে নিয়োগ, বদলি ও শৃঙ্খলা বিষয়ে পরামর্শ দেয়।

সূত্র জানায়, ছুটির দিনে  শনিবার সকালে বৈঠকের সময় ঠিক করা হলেও পরে তা বদলে বিকাল ৪টায় শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক চলে।

সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে উপযুক্ত এসপি নিয়োগ নিয়ে আলোচনা হয়। লটারির মাধ্যমে নাকি আগের নিয়মে রদবদল করা হবে- এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও তারা ফোন ধরেননি।

চলতি বছরের জানুয়ারিতে জনপ্রশাসন, পুলিশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ, বদলি ও তদারকি করতে তিনটি কমিটি গঠন করে সরকার। তাদের মধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিটি অন্যতম।-সূত্র: কালের কণ্ঠ


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর