মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভূমিকম্পে নিহত বেড়ে ১১

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

রাজধানী ঢাকাসহ সারাদেশ শুক্রবার (২১ নভেম্বর) সকালে স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে। নরসিংদীর মাধবদী থেকে উৎপত্তি হওয়া এই ভূমিকম্প সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫ থেকে ৫ দশমিক ৭। 

ভয়াবহ ভূমিকম্পে দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। মৃতদের মধ্যে নরসিংদীতে ৫ জন, বাকিরা ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম, হাজী আব্দুর রহিম (৪৭) এবং শিশু মেহরাব হোসেন রিমন (১২)। এছাড়া মুগদার মদিনাবাগে নির্মীয়মাণ ভবনের রেলিং ধসে মো. মাকসুদ (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ফাতেমা নামে ১০ মাসের শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন তার মা কুলসুম বেগমসহ আরও একজন। গাজীপুরের কালীগঞ্জে গাছ থেকে পড়ে সুজিৎ দাস (৩৮) মারা গেছেন।

নরসিংদী জেলায় মৃতদের মধ্যে রয়েছেন ফুরকান মিয়া (৪২), দেলোয়ার হোসেন (৩৭), তার শিশু সন্তান ওমর মিয়া (১২) এবং কাজম আলী (৭৫)। ভূমিকম্পের সময় কিছু নিহতের মৃত্যু হয়েছে মাটির ঘরের দেয়াল ধস ও হঠাৎ হৃদযন্ত্র বন্ধ হওয়ার কারণে।

নরসিংদী সদর হাসপাতাল ও জেলা হাসপাতালে আহতদের মধ্যে মোট ৭০ জন ভর্তি করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পের ভয়ে বহুতল ভবন থেকে নেমে গিয়ে পোশাক কারখানার শ্রমিকসহ বহু মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী দেশ ভারতেও অনুভূত হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ও আশপাশের এলাকায়ও ঝড়ের মতো কেঁপে ওঠে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর