বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভূমিকম্পে নিহত বেড়ে ৬, আহত দুই শতাধিক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ন

রাজধানী ঢাকাসহ সারাদেশে তীব্র ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া, দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন মাধ্যমে জানা গেছে।   

আজ শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে রাজধানী ঢাকাসহ সারাদেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল নরসিংদী, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার।অপরদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৫।

৬ জনের মধ্যে ঢাকায় তিনজন, নরসিংদীতে দুইজন ও নারায়ণগঞ্জে একজন নিহত হন।

নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে দেয়ার ধসে এক নবজাতক ও নরসিংসীতে ওমর নামে এক শিশুর মৃত্যু হয়। এছাড়া, রাজধানীর কসাইতলীতে পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে তিন পথচারি নিহত হন। তারা হলেন, সবুজ (৩০), মেডিকেল শিক্ষার্থী রাফিউল (২০) ও অজ্ঞাত একজন।

এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনঅফিশিয়াল ব্রিফিংয়ে জানায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ১০ জন আহত, তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে ৭২, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৩, টঙ্গীতে আনুমানিক ১০০ জন বিভিন্ন হাসপাতালে, নরসিংদী জেলা হাসপাতাল আহত ৪৫ ও ১০০ বেড হাসপাতালে ১০ আহত চিকিৎসা নিতে এসেছেন।

এদের মধ্যে, বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর হওয়ার বেশ কয়েকজনকে ভর্তি ও অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর