সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

ধর্মীয় অবমাননার অভিযোগে বাউল আবুল সরকার গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে ডিবি পুলিশ তাকে আটক করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোশাররফ হোসেন জানান, আবুল সরকারকে আটক করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টায় গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ কোর্ট চত্বরে আলেম–ওলামা, তাওহিদী জনতা ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শান্তিপূর্ণভাবে এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই ধরনের মন্তব্য ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত দেয় এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে ন্যায়বিচারের দাবি জানান।

সম্প্রতি সাটুরিয়ার তিল্লী ইউনিয়নে এক গানের আসরে তিনি আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর