সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

তিন দিনের সফরে শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন

তিন দিনের সরকারি সফরে শনিবার (২২ নভেম্বর) ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এই সফরে দুই দেশের মধ্যে ‘তিনটি চুক্তি ও সমঝোতা স্মারক’ সই হবে।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

তিনি বলেন, ভুটান থেকে জলবিদ্যুৎ আনার ব‍্যাপারে ঢাকা ও থিম্পু একমত। তবে দিল্লির অনাপত্তি এখনও মেলেনি। এই সফরেও জলবিদ্যুৎ ইস্যু নিয়েও কথা বলবে দুই দেশ। পাশাপাশি বাংলাদেশিদের জন‍্য ট্রাভেল ট‍্যাক্স অপরিবর্তিত রাখা এবং সম্ভব হলে কমানোর প্রস্তাব দেয়া হবে।

সফরের প্রথম দিন শনিবার ভুটানের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

এতে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

সফরের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনসহ কয়েকজন উপদেষ্টা ভুটানের সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, সফর শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকা ত্যাগ করবেন শেরিং টোবগে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর