শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

জাতিসংঘের গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদনকে ‘ঐতিহাসিক’ ঘোষণা দিয়ে হাইকোর্টে রায়

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০০ অপরাহ্ন

২০২৪ এর গণঅভ্যুত্থানে হত্যা ও নির্যাতনের বিচার সংক্রান্ত জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক রিপোর্ট’ ঘোষণা করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়টি প্রকাশ করা হয়। 

গত বছরের আগস্টে গণঅভ্যুত্থান চলাকালীন মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনের গুরুত্ব স্বীকৃতি দিয়ে হাইকোর্ট তা ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে ঘোষণা করেছিল। এই রিটের শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ। হাইকোর্ট বেঞ্চের প্যানেল ছিলেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর।

হাইকোর্টের নির্দেশে প্রতিবেদনের ‘জুলাই বিপ্লব-২০২৪’ হিসেবে গেজেট প্রকাশ করা হবে। এছাড়া জাতীয় আর্কাইভ, সরকারি পাবলিক লাইব্রেরি ও অন্যান্য সংরক্ষণাগারে সংরক্ষণ, সরকারি ওয়েবসাইটে প্রকাশ এবং জনগণ, গবেষক ও আইনি প্রয়োজনে সহজলভ্য করার নির্দেশ দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর