সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করার অভিযোগে এক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশে মামলার আবেদন করা হয়েছে। 

আজ বুধবার (১৯ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজীর আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এ্যানি বাদী হয়ে মামলার আবেদন করেন।

মামলায় কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ (এম এইচ) ছাড়াও অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ২৩(২), ২৫(১), ২৭(১) ও ২৭(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করলেও তাৎক্ষণিকভাবে কোনো আদেশ দেননি।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রফিকুল ইসলাম জানান, আদালত জবানবন্দি গ্রহণ শেষে বিচারক বিষয়টি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে তারেক রহমান ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। সেখানে তিনি মন্তব্য করেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চেয়ে কৃষকদের আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

তার এই বক্তব্যের সূত্র ধরে ১৫ নভেম্বর আসামি শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে ঐ টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।’

মামলার বাদীর অভিযোগ, তারেক রহমান কোনো ৮৮ কোটি টাকার বিলাসবহুল গাড়ি কেনেননি। শাহিন মাহমুদ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন মিথ্যা তথ্য ছড়িয়ে তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম ও সামাজিক সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর