শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

চট্টগ্রামের ডিসি হিসেবে যোগ দিলেন জাহিদুল ইসলাম মিঞা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৪:৫৬ অপরাহ্ন

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব গ্রহণ করেছেন। 

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি কাজে যোগ দেন।

জাহিদুল ইসলাম মিঞা ইতিপূর্বে রাজবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নবাগত জেলা প্রশাসক দায়িত্বভার গ্রহণের প্রাক্কালে একটি জনবান্ধব ও মানবিক প্রশাসন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক দক্ষতা ও পেশাদারি বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠায় চট্টগ্রামের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
এ ছাড়া জেলার স্বাভাবিক উন্নয়ন কর্মকাণ্ড ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর ২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে চট্টগ্রাম ডিসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে গত ১৬ অক্টোবর একই ব্যাচের কর্মকর্তা ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়।

সাইফুল ইসলাম ১৯ অক্টোবর চট্টগ্রামে যোগদান করে ১৭ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর