বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাজধানীতে কর্মকাণ্ড নিষিদ্ধ আ. লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ অপরাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও অর্থায়নের সঙ্গে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরো ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিবির মতিঝিল, গুলশান, সাইবার, ওয়ারী ও মিরপুর বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার চর লরেঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামিল ওরফে সাগর (৩৩), গোপালগঞ্জ সদরের সাতপাড় সরকারি নজরুল কলেজ ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক জুয়েল বালা (২৬), বরিশাল জেলার উজিরপুর থানার ওটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন (৪৫), ভাটারা থানার ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মো. সালমান হোসেন ইমন (৩২), নরসিংদীর পলাশ থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি কারিউল্লা সরকার (৫২), ভাটারা থানার ৪০ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. তানভীর হক নাদিম (৩৩), ঢাকা মহানগর তেজগাঁও থানার ২৪ নং ওয়ার্ডের ১ নং ইউনিট  আওয়ামী লীগের সহসভাপতি মো. হুমায়ূন মিয়া (৪৫), ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম জয় (২৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান নাঈম (২৩) ও ময়মনসিংহ জেলা শাখা ছাত্রলীগের সদস্য মো. নাসিরুল ইসলাম হিমেল (৩৫)।

ডিবি সূত্রে জানা যায়, রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ঝটিকা মিছিল আয়োজনের পরিকল্পনা, অর্থায়ন, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের প্রমাণের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর