বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বহুল প্রত্যাশিত কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে উপাচার্য ড. সারওয়ার উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ভিসি জানান, শাকসু নির্বাচন পরিচালনার জন্য ইতোমধ্যে ১৫ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশন খুব শিগগিরই-কয়েক দিনের মধ্যেই নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে। তফসিল প্রকাশের সঙ্গে সঙ্গে মনোনয়ন, যাচাই-বাছাই, প্রচার, প্রতীক বরাদ্দসহ সব নির্বাচনী কার্যক্রম শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে প্রশাসনের তারিখ ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনের সামনে তারা অবস্থান নিয়ে ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীদের একাংশ।

আন্দোলনকারীরা বলছেন, এই তারিখে নির্বাচন সম্ভব না। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরেপক্ষ ভূমিকা পালন করেনি। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি আগামী আট ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল এই কেন্দ্রীয় ছাত্র সংসদটি সর্বশেষ ১৯৯৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। এর পর বিভিন্ন সময় নানা কারণে নির্বাচন হয়নি। ফলে প্রায় তিন দশক পর আবারও শাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি, নেতৃত্ব বিকাশ এবং সাংগঠনিক বিকাশের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, একটি সুষ্ঠু, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি জোরদার করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর