শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নয়: জামায়াত নায়েবে আমির তাহের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার এখন আর নিরপেক্ষ নয় মন্তব্য করে জামায়াতে ইসলীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন একটি ফাঁদ। প্রধান উপদেষ্টার ভাষণে একটি দলের প্রতি আনুগত্য স্পষ্ট। 

আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার ভাষণের ওপর প্রতিক্রিয়া ব্যক্ত করে যৌথ সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল।

এ সময় বর্তমান সরকার ও আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে ৮ দলের নেতারা অনাস্থা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তাহের বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো সেখানেও একটি দল হারবে বলেই একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের আয়োজন করা হয়েছে।

এ সময় গণভোট ও জাতীয় নির্বাচনের আলাদা আলাদা তারিখ ঘোষণা ও তিনজন উপদেষ্টার পদত্যাগ দাবি জানানো হয়। এ ছাড়া নির্বাচন নিরপেক্ষ করতে প্রশাসনে নিরপেক্ষ লোক নিয়োগ করারও আহ্বান জানানো হয়।

এছাড়া, গণভোটে একটার পরির্বতে চারটা প্রশ্ন থাকায় জনগণের সিদ্ধান্ত নিতে জটিলতা সৃষ্টি হবে বলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর