বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

ক্ষমতাচ্যুত সাবেক  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করে দায়ের করা মামলার রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতার অংশ হিসেবে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদর দপ্তরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। 

বুধবার (১২ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে আজ সেনা সদর দপ্তরে এই বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর), চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-সহ মোট তিনজনের বিষয়ে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে।

এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন কর্মসূচি’ এবং সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় ঢাকায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা চরমভাবে জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও র্যা ব সদস্যের পাশাপাশি বুধবার ভোর থেকে হাইকোর্ট এলাকা, বাংলা একাডেমি, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়-সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই সেনা মোতায়েনের অনুরোধ ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর