সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

দেশজুড়ে চলমান সহিংসতা ও নাশকতার আশঙ্কায় দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দরগুলোর নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপকে এই নির্দেশনা পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, বিমানবন্দরের জনসাধারণের প্রবেশ ক ছাড়া, বিমানবন্দরের প্রবেশ-প্রস্থান পথে র‍্যানডম নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশী করতে হবে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে। নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন- স্ক্যানার, ইডিএস, ইটিডি, মেটাল ডিটেক্টর, সিসিটিভি প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের পূর্বে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্রিফিং প্রদান করে সবসময় সতর্ক অবস্থায় রাখতে হবে।

এছাড়া, কোনো সন্দেহজনক ব্যক্তি, বন্ধু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করে অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা চব্বিশ ঘণ্টা সক্রিয় রাখতে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর