শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু সিলেটে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন আদানি দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বাংলাদেশের জনগনের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি হতে হবে রাত ১২টার পর খাবার খেলে শরীরে যা ঘটে! হামে শত শত শিশু মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা ও আমলাতান্ত্রিক জটিলতা দায়ী কুমিল্লা নামে বিভাগ হবে : প্রধানমন্ত্রী দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী স্বপন

ঢাকায় চালু হচ্ছে আধুনিক ডিজাইনের পুলিশ বক্স

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:২০ অপরাহ্ন

ঢাকার পুলিশ বক্সগুলো এখন নতুন ও আধুনিক ডিজাইনে গড়ে তোলা হচ্ছে। পথচারীদের চলাচলের সুবিধা বজায় রাখতে এসব নতুন পুলিশ বক্সের নিচের অংশ খোলা রাখা হয়েছে। চলতি মাসেই আগারগাঁওয়ে প্রথম নতুন নকশার পুলিশ বক্সটির উদ্বোধন করা হবে।

আজ রবিবার ( ৯ নভেম্বর)  বিকেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ তার ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, নতুন পুলিশ বক্সগুলো ২০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতার কনটেইনার আকারে নির্মাণ করা হচ্ছে। এগুলোতে যথাযথ ইনসুলেশনসহ আধুনিক সুবিধা যেমন টেবিল, ৬টি চেয়ার, মিনি টি টেবিল, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং এয়ার কন্ডিশনার থাকবে।

পরিবেশবান্ধব ব্যবস্থার অংশ হিসেবে বক্সগুলোতে গ্রে ও ব্ল্যাক ওয়াটার ব্যবস্থাপনার জন্য এসটিপি (সিউয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপন করা হয়েছে। প্রক্রিয়াজাত পানি বাগান পরিচর্যায় ব্যবহার করা হবে।

তিনি আরও জানান, ধাপে ধাপে ঢাকা শহরের সব পুলিশ বক্স এই নতুন নকশা অনুযায়ী পুনর্নির্মাণ করা হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর