সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

অন্তর্বর্তী সরকারকে ষষ্ঠ কিস্তির টাকা দিচ্ছেনা আইএমএফ: অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের  (আইএমএফ) প্রতিশ্রুত ৪৭০ কোটি ডলারের  ঋণের পাঁচটি কিস্তি ছাড় হয়েছে। যার পরিমাণ এখন পর্যন্ত ৩৬০ কোটি ডলার। কিন্তু ষষ্ঠ কিস্তির বেলায় দেখা দিয়েছে বিপত্তি। অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ষষ্ঠ কিস্তির অর্থ অন্তর্বর্তী সরকারের সময়ে মিলছে না। তবে তার ধারণা, নির্বাচিত সরকার এলে ষষ্ঠ ও সপ্তম কিস্তির অর্থ এক সঙ্গে ছাড় করা হবে।  

আজ রোববার (৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

উপদেষ্টা বলেন, আইএমএফের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। আমরা বলেছি, এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তি প্রয়োজন নেই। তারা আগে রিভিউ করুক। ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, সেটি নিয়ে আলোচনা করবে। এরপর ঋণ ছাড় হবে।

তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে, তোমরা যা করছো ঠিক পথে করছো। তবে তাদের কিছু পরামর্শও আছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিলো। ফলে রাজস্ব সংগ্রহ কম হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা আগামী সরকারকে আইএমএফের ঋণ, সংস্কার, শর্ত ও অন্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দেবো। পে কমিশনের বিষয় আছে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও আমরা কাজ করছি। আশা করি, সার্বিকভাবে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে।

এসময় কৃষি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নভেম্বরের ২০ তারিখ থেকে ধান চাল কেনা কার্যক্রম শুরু হচ্ছে। ৩৪ টাকা কেজিতে ধান, ৫০ টাকা কেজিতে সিদ্ধ চাল, ৪৯ টাকা কেজিতে আতপ চাল কেনা হবে। এই কার্যক্রম চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

অর্থ উপদেষ্টার দাবি, দেশের খাদ্য পরিস্থিতি ভালো আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর