বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

টেসলায় ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলার বেতন প্যাকেজ অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

টেক জায়ান্ট টেসলার শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্কের জন্য এক ট্রিলিয়ন মার্কিন ডলার বেতন প্যাকেজ অনুমোদন করেছে। পারিশ্রমিকের প্রস্তাবটি ৭৫ শতাংশেরও বেশি সমর্থনে অনুমোদিত হয়েছে।

এই বিশাল পারিশ্রমিক পরিকল্পনা নিয়ে অনেক বিনিয়োগকারী আপত্তি তুললেও, ভোটের ফলে দেখা গেছে— বিনিয়োগকারীরা এখনও বিশ্বাস করেন যে রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর নতুন যুগে টেসলাকে নেতৃত্ব দিতে পারবেন মাস্ক।

টেক্সাসের অস্টিনে টেসলার কারখানায় অনুষ্ঠিত বার্ষিক সভার মঞ্চে উচ্ছ্বসিত হয়ে ওঠেন মাস্ক। স্টেজে উঠে সংক্ষিপ্ত নাচের পর মাস্ক বলেন, ‘ধন্যবাদ সবাইকে।’

তার পাশে ছিল টেসলার অপ্টিমাস রোবটগুলো, যেগুলো এখনও বাণিজ্যিক উৎপাদনে যায়নি। মাস্ক সেগুলোকে ভবিষ্যতের মানবজাতির ‘সবচেয়ে বড় পণ্য’ বলে অভিহিত করেন এবং দাবি করেন যে এগুলো স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কারাগার ব্যবস্থাপনা পর্যন্ত নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

হাস্যরসের ভঙ্গিতে তিনি বলেন, ভবিষ্যতে সবাই বিনামূল্যে একটা অপ্টিমাস পাবে, যা তোমার সঙ্গে থাকবে আর তোমাকে অপরাধ করতে দেবে না। ফলে মানুষকে জেলে দেওয়ারও প্রয়োজন পড়বে না।

মাস্ক আগে বলেছিলেন, এই পারিশ্রমিক পরিকল্পনা তাকে কোম্পানির ওপর আরও নিয়ন্ত্রণ দেবে এবং তার ‘রোবট বাহিনী’ গঠনের লক্ষ্য পূরণে সহায়তা করবে।

মাস্কের এই বেতনের পরিমাণ অনেক দেশের জিডিপির চেয়েও বেশি — যেমন আয়ারল্যান্ড, সুইডেন ও আর্জেন্টিনার। এটি যুক্তরাষ্ট্রের অনেক সরকারি বরাদ্দ, যেমন খাদ্য সহায়তা কর্মসূচির বার্ষিক বাজেটেরও চেয়ে বড়। সূত্র: দ্য গার্ডিয়ান


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর