সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

৭৫-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়: উপদেষ্টা আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা ১৯৭৫ এর পরেই শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা জানান তিনি।

উপদেষ্টা বলেন, ‘স্বাধীনতার পর যারা সরকার গঠন করেছিল তারা দুর্নীতি ও অনিয়ম এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে সিপাহী জনতার বিপ্লব হয়েছে। ২০২৪ সালেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে।’

তবে নতুন বন্দোবস্তের রাজনীতির রূপরেখা এখনও জনগণের কাছে স্পষ্ট না হওয়াকে হতাশাজনক বলে জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘সবার সঙ্গে বন্ধুত্ব কারও সঙ্গে বৈরিতা নয় একথা বলার অর্থ আসলে কারও সঙ্গে বন্ধুত্বও নেই।’

গণ-অভ্যুত্থানের পর্যালোচনা করার এখনও সময় আসেনি উল্লেখ করে আসিফ বলেন, ‘গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো স্টাবলিশমেন্টের কোলে উঠে বসেছিল। যারা সংস্কারের কথা বলতো, তারাই এখন সংস্কারবিরোধী রাজনীতিতে ঢুকে গেছে। কেউ কেউ রিয়েকশনারি পলিটিক্সে ঢুকে গেল। এর মাধ্যমে আবার রিয়েকশনারি মুজিববাদী রাজনীতি প্রাসঙ্গিক হয়ে উঠছে।’

আসিফ মাহমুদ আরও বলেন, ‘দুঃখজনক হলেও সত্য এখনও আমরা জানি না নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে কী।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর