শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৬:০৩ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতিমূলক সভা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার ( ৩ নভেম্বর)  ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এসংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। উক্ত সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারগণের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।’

এই চিঠি সব আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর