শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৫:৪৫ অপরাহ্ন

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ছয় নেতাকর্মী গ্রেফতার।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রোববার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো— ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮),  ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২),  চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

গ্রেফতারকৃত ছয় জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর