বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাই সনদ বাস্তবায়নের পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পক্ষে এনসিপি : নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

জুলাই সনদ ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন এবং এর পূর্ণ আইনি বৈধতা নিশ্চিত করার পর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন চায় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ।

আজ রোববার ( ২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, গণভোট আমরা নির্বাচনের দিনও করতে পারি, আগেও করতে পারি। বরং এটি সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত, এটা তাদের প্রশাসনিক এবং আইন-শৃঙ্খলার ক্ষমতার ওপর নির্ভর করে।

এনসিপি ফেব্রুয়ারিতে নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, চলতি মাসের মধ্যেই আদেশ জারি হয়ে যাওয়া উচিত। মৌলিক সংস্কারে যে জায়গাগুলোয় ঐকমত্য হয়েছে—আমরা মনে করি, সেসব বিষয়ে গণভোটে যাওয়া উচিত। গণভোট নির্বাচনের দিন হতে পারে, আগেও হতে পারে। এটা সরকার ও নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, গণভোট নির্বাচনের আগে নাকি নির্বাচনের দিন হওয়া উচিত, তা নিয়ে আমরা বিভ্রান্তি এবং অপ্রয়োজনীয় বিতর্ক দেখছি।

গণভোট আগে হবে, না নির্বাচনের দিন হবে—এটা নিয়ে বিএনপি-জামায়াত আবার একটা দ্বন্দ্বে চলে গেছে বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। এ দ্বন্দ্ব অযথা ও অপ্রয়োজনীয় বলেও জানান তিনি।

নাহিদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করার জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া উচিত। সব দলের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে—ঐক্যবদ্ধ থাকুন। সংস্কার প্রক্রিয়া একমত হলে সম্মিলিতভাবে তা সম্পন্ন করতে হবে।

তিনি উল্লেখ করেন, এনসিপি সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার সম্পর্কিত ঐক্যমত্য কমিশনের প্রস্তাবগুলোকে সমর্থন করে—যার মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং সাংবিধানিক ও বিচারিক পদে নিয়োগ।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি—এই সংস্কারগুলো একটি গণভোটের মাধ্যমে অনুমোদিত হওয়া উচিত।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর