বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

জুলাইযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১০:১০ অপরাহ্ন

রাজধানীর দক্ষিণখান এলাকার বাসা থেকে আরমান আহমদ শাফিন নামের এক জুলাইযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১ নভেম্বর) দুপুরের দিকে দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার নিজ বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

আরমান আহমদ শাফিন জুলাইযোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসার একটি কক্ষ থেকে আরমান আহমদ শাফিনের মরদেহ উদ্ধার করা হয়। ওই কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। এক পর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানান, দক্ষিণখানের ওই বাসায় বাবা, মা ও স্ত্রীর সঙ্গে থাকতেন আরমান আহমদ শাফিন। দুপুরের দিকে খবর পেয়ে বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর