সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

‘অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:১০ অপরাহ্ন

অঙ্গদানের আইন কাঠামোয় বড় ধরনের সংস্কার এনে ‘অঙ্গ প্রতিস্থাপন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

আজ বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর)  প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে  প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

আইন উপদেষ্টা  নজরুল বৈঠক শেষে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আগের আইনে কেবল নিকটাত্মীয়রাই আইনগতভাবে কিডনি বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গ দান করতে পারতেন। এর ফলে অনেক রোগীকে বিদেশে গিয়ে প্রতিস্থাপন করাতে হতো, যেখানে অনেক সময় অচেনা দাতার সঙ্গে আর্থিক লেনদেন ঘটত, যা অনৈতিক ও বেআইনি।’

তিনি বলেন, ‘নতুন অধ্যাদেশে পরিবারের বাইরের ব্যক্তিরাও যদি প্রমাণিত মানসিক বা আবেগগত সম্পর্ক রাখেন, তবে তারা স্বেচ্ছায় ও নিঃস্বার্থভাবে অঙ্গ দান করতে পারবেন।’

আসিফ নজরুল আরও জানান, নতুন আইনি কাঠামো কার্যকর হলে রোগীরা দেশেই অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পাবেন, এতে চিকিৎসা ব্যয় কমবে এবং বিদেশে চিকিৎসার প্রয়োজনও হ্রাস পাবে।

তিনি আশা প্রকাশ করেন, এ সংস্কার দেশের উন্নত স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়াবে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর