সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ডাকসু নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ডাকসু ভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ডাকসুর পক্ষে উপস্থিত ছিলেন ভিপি সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খানসহ অন্যান্য সম্পাদক ও কার্যকরী সদস্যরা।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে ছিলেন ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) সেবাস্তিয়ান রিগার ব্রাউন ও দূতাবাসের প্রেস উপদেষ্টা তৌহিদ ফিরোজ।

মতবিনিময়কালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন। এসময় ডাকসু এবং ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে আগামীতে বাস্তবায়নের লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো—

১. ইউরোপীয় ইউনিয়নের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী বিনিময় কর্মসূচি (Exchange programs) চালু করা।
২. গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ডাকসু এবং এর অনুমোদিত যুব প্ল্যাটফর্মগুলোর সহযোগিতায় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা।
৩. যৌথ গবেষণা সহযোগিতা কর্মসূচি প্রতিষ্ঠা করা এবং বিজ্ঞান ও সমাজ বিষয়কে কেন্দ্র করে একটি ঢাবি-ইইউ উদ্ভাবন সম্মেলন (Innovation Summit) আয়োজন করা।

মতবিনিময় শেষে ডাকসু ভবনে প্রতিষ্ঠিত জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর