শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

অন্য দেশ থেকে বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধে নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সরকার অনুমোদিত সীমান্ত পারাপার ব্যবস্থার আওতায় বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রতিটি লেনদেনে আলাদাভাবে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে না। 

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর)  বাংলাদেশ ব্যাংক একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তির আওতায় জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও সহজ ও নির্বিঘ্ন করাই এই পদক্ষেপের উদ্দেশ্য।

সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি উপকারভোগীদের কাছে আমদানিকৃত বিদ্যুতের মূল্য পরিশোধ করতে পারবে।

তবে ব্যাংকগুলোকে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এর মধ্যে রয়েছে-গ্রাহক পরিচিতি যাচাই (কেওয়াইসি), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (এএমএল/সিএফটি) নীতিমালা অনুসরণ এবং বাংলাদেশ ব্যাংকে নিয়মিত প্রতিবেদন দাখিল।

এ ছাড়া, যেখানে বিদ্যুৎ ক্রয় লেনদেনের ক্ষেত্রে শুল্ক আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়া অনুসরণ করে অর্থ পরিশোধ করা যাবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর