সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
দ্রুতই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে: মুখপাত্র মাহদী আমিন ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর কাছে ১১ প্রস্তাবনা বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছে ইরানের প্রতিনিধিদল অবসরপ্রাপ্ত শিক্ষকরা হবেন ম্যানেজিং কমিটির সভাপতি : শিক্ষামন্ত্রী বাংলাদেশের সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয়: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ইসরায়েল রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে মারা গেছেন তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী স্বপন জাতির সঙ্গে গাদ্দারি করে যাত্রা শুরু করেছে বিএনপি: ডা. শফিকুর রহমান

জন্ম-মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন

বর্তমানে দেশে চলমান অস্তিরতার  কারণে অনেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি করপোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা পাওয়া বিঘ্নিত হচ্ছে। এ পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন ইস্যুতে নতুন নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল, সব বিভাগীয় কমিশনার, সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র/কাউন্সিলর ও সিটি করপোরেশনের কাউন্সিলর/কর্মকর্তারা জন্ম ও মৃত্যু নিবন্ধনের নিবন্ধক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি উদ্ভূত বিশেষ পরিস্থিতির কারণে কোনো কোনো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, সিটি করপোরেশন মেয়র, কাউন্সিলর তাদের কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন।

ফলে জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সেবা পাওয়া বিঘ্নিত হচ্ছে এবং জনস্বার্থ ক্ষুণ্ন হচ্ছে। বিদ্যমান পরিস্থিতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব সেবা দ্রুততার সঙ্গে দেওয়ার লক্ষ্যে নিচের ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হলো:

ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ বিবেচনায় উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

পৌরসভার ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত পৌরসভাগুলোর মেয়রদের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) নিজ বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।

সিটি করপোরেশনের ক্ষেত্রে: অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত মেয়র ও কাউন্সিলরের পরিবর্তে সংশ্লিষ্ট জেলার উপপরিচালক (স্থানীয় সরকার) নিজ বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক দায়িত্বশীল কর্মকর্তাকে জন্ম ও মৃত্যু নিবন্ধকের দায়িত্ব প্রদান করবেন এবং এসব কর্মকর্তাদের নিবন্ধকের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করবেন। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত উক্ত কর্মকর্তারা নিবন্ধকের দায়িত্ব পালন করবেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর