বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

সংঘাতের জন্য সবাই মুখিয়ে আছে: উপদেষ্টা মাহফুজ আলম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কারণে অনেকেই সংঘাতে না জড়ালেও সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচার  উপদেষ্টা মাহফুজ আলম।

আজ শনিবার (২৫ অক্টোবর) রাজধানীতে ‘মাজার সংস্কৃতি – সহিংসতা, সংকট এবং ভবিষ্যৎ ভাবনা’ শিরোনামের জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার কারণে অনেকেই সংঘাতে জড়াচ্ছে না। তবে সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে। সরকার বদলালেই মসজিদের ইমাম পরিবর্তন হয়ে যায়, ইসলামিক ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবর্তন হয়। তথ্য উপদেষ্টা বলেন, মুসলিমদের ঐক্যবদ্ধ করা নিয়ে বিগত রাজনৈতিক নেতারা কিছু ভাবেননি। সবাই ব্যবহার করেছেন কেউ সুন্নিদের, কেউ কওমিদের। অনেকেই রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে আসতে চায়। অথচ তারা এ অঞ্চলের ইসলামের ইতিহাস পড়েননি।

মাহফুজ আলম জানান, নিজেকে রক্ষা করার জন্যই সুফিবাদের সঙ্গে আওয়ামী লীগের সংযোগ ছিল। এখানেই ধর্মীয় রাজনীতি আটকে গেছে। কওমি রাজনীতিতে একই ঘটনা ঘটেছে। এ সময় তিনি আরও জানান, মাজারে আক্রমণের পর অনেককেই গ্রেফতার করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ধর্মীয় স্থাপনা সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর