শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ফাজিল পরীক্ষা শুরু শনিবার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১১:১১ অপরাহ্ন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধিভুক্ত মাদরাসাসমূহে ফাজিল স্নাতক (পাস) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ২০২৪ সালের পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (২৫ অক্টোবর)। 

পরীক্ষা প্রতিদিন দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হয়ে চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২৫ অক্টোবর থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত।

এবারের পরীক্ষায় সারা দেশের মোট ৩৩০টি কেন্দ্রে প্রায় ১ লাখ ১৭ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন বলে জানিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

তিনি বলেন, পরীক্ষারএদিকে পরীক্ষার প্রথম দিন রাজধানীর বকশীবাজারে অবস্থিত সরকারি মাদরাসা-ই-আলিয়াসহ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম। তিনি কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থী উপস্থিতি ও পরিচালনা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করবেন। সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সারা দেশের সব পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র নিরাপত্তা, তদারকি টিম ও মনিটরিং ব্যবস্থাসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর