বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

শাহজালালে অতিরিক্ত ফ্লাইটের জন্য চার্জ মওকুফের নির্দেশ অন্তর্বর্তী সরকারের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

রাজধানী উত্তরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের কারনে পুনরায় শিডিউল ঠিক করার ফলে তিনদিন অতিরিক্ত ও বিশেষ ফ্লাইটের সব চার্জ মওকুফ করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে একটি নির্দেশনা দিয়েছে। 

আজ সোমবার ( ২০ অক্টোবর)  মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোসাম্মৎ শাকিলা পারভীনের স্বাক্ষরিত এক চিঠিতে এই ছাড় বাস্তবায়নে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো কমপ্লেক্সে গত ১৮ অক্টোবর অগ্নিকাণ্ডের ঘটনায়, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ফ্লাইটের শিডিউল বিপর্যয় দেখা দেয়।

মন্ত্রণালয় আরো জানায়, উদ্ভূত পরিস্থিতিতে, বেশ কয়েকটি বিমান সংস্থা অতিরিক্ত ও বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেয়।

সেই অনুযায়ী, সরকার ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর (মধ্যরাত পর্যন্ত) পরিচালিত এই ফ্লাইটগুলোর জন্য প্রযোজ্য সমস্ত চার্জ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার দুপুর ২টা ১৫মিনিটের দিকে আগুন লাগার ফলে বিমানবন্দরের আমদানি পণ্য সংরক্ষণের অংশে ব্যাপক ক্ষতি হয়।

বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘন্টা ধরে কাজ করে।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর