বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ বিলিয়ন ডলারের বিটকয়েন জব্দ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্র সরকার ১৪ বিলিয়ন ডলারের বেশি মূল্যের বিটকয়েন জব্দ করার তথ্য জানিয়েছে। কম্বোডিয়ার ব্যবসায়িক গ্রুপ ‘দ্য প্রিন্স’-এর বিরুদ্ধে বড় ধরনের ক্রিপ্টোকারেন্সি জালিয়াতির পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। 

গ্রুপটির প্রতিষ্ঠাতা চেন ঝি যুক্তরাজ্য ও কম্বোডিয়ার নাগরিক। মঙ্গলবার (১৪ অক্টোবর) তার বিরুদ্ধে জালিয়াতির ষড়যন্ত্র ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগ তোলা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে চেন ঝি’র ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

যুক্তরাজ্য সরকার জানিয়েছে, তারা চেন ঝির মালিকানাধীন নেটওয়ার্কের সম্পদ জব্দ করেছে। এর মধ্যে লন্ডনে ১৯টি সম্পদ জব্দ হয়েছে। এর মধ্যে একটির মূল্য প্রায় ১৩৩ মিলিয়ন ডলার।

বিবিসি এ বিষয়ে মন্তব্য পেতে প্রিন্স গ্রুপের সাথে যোগাযোগ করেছে। চেন ঝি এখন পলাতক রয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের মতে, এটিই ইতিহাসের সবচেয়ে বড় বিটকয়েন জব্দের ঘটনা। এতে এক লাখ ২৭ হাজার ২৭১টি বিটকয়েন জব্দ করা হয়েছে।

প্রসঙ্গত, বিটকয়েন একধরনের ক্রিপ্টো-কারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা। বাস্তবে এর অস্তিত্ব নেই। ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে প্রোগ্রামিং করা আছে যেটি চাইলে কেনা যায়।

২০০৮ সালের শেষের দিকে জাপানের একজন নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ‘ক্রিপ্টোকারেন্সির’ উদ্ভাবন করেন। যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনো জানা যায়নি। এই ভার্চুয়াল মুদ্রাকে বলা হয় বিটকয়েন। সূত্র : বিবিসি


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর