শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

এই দেশেই আমার জন্ম, এখানেই কবর হবে, সেফ এক্সিটের দরকার নাই : ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:০৯ অপরাহ্ন

বাংলাদেশে আমার জন্ম, এখানেই কবর হবে আর দুর্নীতিবাজরা সেফ এক্সিটের কথা ভাববে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।  

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম এমডিসি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সেফ এক্সিট কোথায় নেব? বিদেশে গিয়ে কি করব? এ দেশ আমার, এই মাতৃভূমিতে আমার জন্ম, এখানে আমার কবর হবে। যারা দুর্নীতি করে তাদের সেফ এক্সিট লাগে, আমাদের সেফ এক্সিটের দরকার নাই।

এ সময় মুসলিম এবং হিন্দুসহ সব ধর্মের উপদেষ্টা হিসেবে কাজ করছেন জানিয়ে তিনি আরো বলেন, আমি কোনো এক ধর্মের উপদেষ্টা নই, হিন্দু-মুসলিম সবার। আমি মসজিদে যাই ইবাদত করতে আর ঢাকেশ্বরী মন্দিরে যাই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য।

একই অনুষ্ঠানে অংশ নিয়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও মাদরাসা শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর হয়নি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, দেশের প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টের দোসররা বসে আছে। এখন পর্যন্ত কালচারাল ফ্যাসিস্টরাও বহাল তবিয়তে আছে, মিডিয়াতেও ফ্যাসিস্ট দোসররা ভালো অবস্থানে আছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর