বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৯ বার নেপালে ব্যাপক প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক নিজেকে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ মানুষ বললেন রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ সংবিধান মেনে হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রী করা হয়েছে: আইনমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাল্টা প্রশ্ন ‘শুট দ্য মেসেঞ্জার’ প্রবণতা: টিআইবি রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব মাহবুবা ফারজানা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:২৫ অপরাহ্ন

আসন্ন জাতীয় নির্বাচনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সময়ে গুজব, অপতথ্য ও ডিপফেক প্রযুক্তির চ্যালেঞ্জ রুখে দিতে তথ্য কর্মকর্তাদের আপসহীন ঢাল হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ।

আজ রোববার ( ১২ অক্টোবর)  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) বিসিএস (তথ্য) ৪২তম পেশাগত প্রবেশক পাঠ্যধারার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সচিব মাহবুবা ফারজানা বলেন, দেশের তথ্য প্রবাহকে সঠিক ও বস্তুনিষ্ঠ রাখতে তথ্য কর্মকর্তাদের দায়িত্ব এখন বহুগুণ বেড়েছে। মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, ফেক নিউজ এবং ডিপফেকের মতো অপশক্তিকে দৃঢ়ভাবে ও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। বিশেষত, একটি মডেল নির্বাচন জাতিকে উপহার দিতে হলে গুজব ও অপপ্রচার রোধে জেলা প্রশাসনের সঙ্গে কার্যকর সমন্বয় সাধন করে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই তিন মাসব্যাপী প্রশিক্ষণে কর্মকর্তারা নিজেদেরকে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার সুযোগ পাবেন।

সভাপতির বক্তব্যে নিমকোর মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আপনাদেরই প্রতিষ্ঠান। তবে, এই প্রতিষ্ঠান প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার মানসিকতা তৈরি করতে বদ্ধপরিকর। তিনি প্রতিষ্ঠানের এ লক্ষ্য সফল করতে প্রশিক্ষণার্থীদের কাছ থেকে সর্বোচ্চ নিয়মানুবর্তিতা এবং আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য অধিদফতর (পিআইডি) থেকে মোট ২২ জন কর্মকর্তা এই পেশাগত প্রবেশক পাঠ্যধারায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মোসাম্মৎ রহিমা আক্তার, ড. মো. মারুফ নাওয়াজ ও পারভীন সুলতানা রাব্বীসহ ইনস্টিটিউটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর