শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর বিদ্যুতের একটি বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা ও ই-বাইক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী হাসানের ৬ শিকারে অস্ট্রেলিয়া অলআউট ১৯৮ রানেই রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ মার্কিন রণতরীতে রক্তক্ষয়ী সংঘর্ষ: ৭ মার্কিন সেনা নিহত তিন জেলায় নতুন পুলিশ সুপার

লন্ডনে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক ৪৬

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের  লন্ডনের মেট্রোপলিটন পুলিশ  বিশ্বব্যাপী একটি সন্দেহভাজন চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪৬ জনকে আটক করেছে। ওই চক্রটি যুক্তরাজ্য থেকে চুরি হওয়া চীনে প্রায় ৪০ হাজার মোবাইল ফোন পাচারের সাথে যুক্ত বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সোমবার এ তথ্য জানায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

পুলিশ জানিয়েছে, মোবাইল ফোন পাচারের সঙ্গে যুক্ত একটি বৈশ্বিক চক্র ভাঙতেই এ অভিযান চালানো হয়েছে। রাজধানী লন্ডনে মোবাইল ফোন চুরি দমনে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় অভিযান। যেখানে পর্যটনকেন্দ্রগুলো বিশেষভাবে ছিনতাইকারীদের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।

‘অপারেশন ইকোস্টিপ’ নামে এই তদন্ত শুরু হয় ২০২৪ সালের ডিসেম্বর মাসে। যখন হিথ্রো বিমানবন্দরের কাছে হংকংগামী প্রায় এক হাজার আইফোনসহ একটি বাক্স উদ্ধার করা হয়। যেগুলোর অধিকাংশই চুরি যাওয়া বলে প্রমাণিত হয়।

এই অভিযানের অংশ হিসেবে পুলিশ মোট ৪৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ১১ জনকে নতুন আইফোন ১৭ এর জন্য ডেলিভারি যানবাহনে ডাকাতির অভিযোগে আটক করা হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান বলেন, ‘পুলিশ শুধু রাস্তার ছিনতাইকারী নয়, বরং পুরো পাচার চক্রের নেতাদেরও টার্গেট করেছে। এটি নিঃসন্দেহে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় অভিযান।’

মেট্রোপলিটন পুলিশের তথ্যানুসারে, শুধু ২০২৪ সালেই লন্ডনে ৮০ হাজারেরও বেশি মোবাইল ফোন চুরি হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর