বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রের টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হওয়ার মাইলফলক স্পর্শ করেছেন। তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা এবং অন্যান্য ব্যবসার শেয়ারের মূল্যবৃদ্ধির কারণে তিনি এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন। 

বৃহস্পতিবার (২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়ে বলেছে, স্থানীয় সময় বুধবার দুপুরের পর মাস্কের সম্পদের পরিমাণ ৫০ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল বলে ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক জানিয়েছে। যদিও দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে নেমে আসে।

টেসলার পাশাপাশি মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই এবং রকেট নির্মাতা স্পেসএক্সের শেয়ারমূল্য সাম্প্রতিক সময়ে বেড়েছে। এই উত্থান মাস্ককে ধনকুবের হিসেবে তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

ফোর্বসের সূচক অনুযায়ী, বর্তমানে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী হলেন ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০ দশমিক ৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বেড়ে যাওয়ায় একসময় এলিসন মাস্ককে অতিক্রম করেছিলেন।

বিবিসি আরও জানিয়েছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার ওপর নির্ভরশীল, যেখানে তিনি প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। বিনিয়োগকারীরা মনে করছেন, মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন, যা শেয়ারের দাম বাড়াতে সাহায্য করেছে। এছাড়া, গত মাসেই মাস্ক প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ার কিনে কোম্পানির প্রতি তার আস্থার ইঙ্গিত দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর