শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো পরিবর্তন করা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে দলের নতুন লোগো। 

জামায়াতে ইসলামীর দলীয় সূত্রে জানা গেছে, দলটির প্রতীক দাঁড়িপাল্লা ঠিক রেখে কিছুটা জাতীয় পতাকার আদলে তৈরি হতে পারে নতুন এই লোগো।

আজ  রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা ওচোয়া দে চিনচেত্রু।

এসময় তিনি জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে জাতীয় পতাকার আদলে জামায়াতে ইসলামীর একটি নতুন লোগো দেখা যায়। এরপর জামায়াতের লোগো নিয়ে নানান আলোচনা শুরু হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একটি অনলাইন সংবাদমাধ্যমকে বলেন, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। তবে কোন লোগোটি ব্যবহার করা হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আজকের এই লোগো ভুলবশত ছবিতে চলে আসছে। আগামী কয়েকদিনের মধ্যে লোগো চূড়ান্ত করা হবে।

জামায়াতে ইসলামীর বর্তমান লোগো

তিনি আরও বলেন, লোগো নিয়ে আমাদের নির্বাহী পরিষদে আলোচনা হয়েছে। চূড়ান্ত হলে সেটি আমাদের অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।

কেন লোগো পরিবর্তন করা হচ্ছে- জানতে চাইলে মাওলানা আব্দুল হালিম বলেন, আমাদের আগের লোগো আমরা কখনো অফিসিয়ালি ব্যবহার করিনি। বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করা হতো।-ইত্তেফাক


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর