মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

প্রাথমিকের শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি ও সংযুক্তির ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে অফলাইনে কোনো বদলি বা সংযুক্তি কার্যক্রম চলবে না, এবং শিক্ষকরা আর সরাসরি আবেদনও করতে পারবেন না।

বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন) মাহফুজা খাতুন স্বাক্ষরিত একটি নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও দফতরের কর্মকর্তারা প্রায়ই টেলিফোন বা সরাসরি সুপারিশ করেন। এ ছাড়া শিক্ষকরাও বদলির জন্য সরাসরি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর আবেদন করেন।

এতে আরও বলা হয়, অধিকাংশ শিক্ষকই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ঢাকায় আসেন, যা একদিকে দাফতরিক কাজে বিঘ্ন ঘটায়, অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে এবং চেইন অব কমান্ড ভেঙে পড়ার উপক্রম হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের ২০ জুলাই থেকে প্রাথমিক শিক্ষকদের অফলাইনে বদলি/সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে।

এ অবস্থায় শিক্ষকদের সরাসরি আবেদন না করার প্রয়োজনীয় নির্দেশনা দিতে এবং নৈমিত্তিক ছুটি (Casual Leave) প্রদানে অধিক সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

পত্রের অনুলিপি দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা (সব বিভাগ) এবং সব উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর