শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

রপ্তানিকারকদের সুসংবাদ দিলো বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন

বিদেশি ক্রেতাদের কাছ থেকে রপ্তানি আয়ের অগ্রিম অর্থের একটি অংশ সংরক্ষণে আর বাধ্যবাধকতা থাকছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়ম শিথিল করেছে।

এর আগে বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার বাধ্যবাধকতা ছিল। তবে এবার কেন্দ্রীয় ব্যাংক সেই বাধ্যবাধকতা তুলে নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রপ্তানিকারকদের নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বাড়ানো এবং রপ্তানি বাণিজ্যকে আরও সহজতর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আরও জানান, অগ্রিম অর্থ লেনদেনে প্রকৃত বাণিজ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থাও নতুন নির্দেশনায় রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুসারে, রপ্তানিকারকের নিশ্চিত এলসি বা চুক্তি থাকতে হবে, যার ভিত্তিতে পণ্য রপ্তানি করা হবে। রপ্তানিকারকের পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে ও অর্ডার বাস্তবায়নের জন্য যথেষ্ট সক্ষমতা থাকতে হবে। এ ছাড়া অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

এই শিথিলতা রপ্তানিকারকদের কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সহায়তা করবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর