সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

নির্বাচন উপলক্ষে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিল সরকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে পুলিশের জন্য প্রায় ৪০ হাজার ‘বডি ক্যামেরা’ কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

আজ মঙ্গলবার ( ২৩ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩১তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনে পুলিশকে ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়া হবে। এই ক্যামেরাগুলো কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এগুলো দ্রুত আনতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউএনডিপির মাধ্যমে ক্রয় করলে যন্ত্রপাতির  মান ও দামের নিশ্চয়তা পাওয়া যায় এবং সরকারকে কেনাকাটা নিয়ে কোনো পক্ষের সঙ্গে সরাসরি দর কষাকষি করতে হবে না।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর