বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হানিমুনে মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন

সদ্য বিয়ে করা অভিনেত্রী শবনম ফারিয়া হানিমুন করতে আগামী মাসে নতুন বরের সঙ্গে  মালদ্বীপ যাবেন ।

ফারিয়া গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফা-য় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেছেন। বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে।

তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং দেশে একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

অভিনেত্রী জানিয়েছেন, চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য একটি বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে তার আগেই হানিমুনের জন্য তারা মালদ্বীপকে বেছে নিয়েছেন।

এর আগে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।

এরপর তারা বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। প্রথম সংসার ভাঙনের ১ বছর পর ২০২২ সালে ফারিয়ার দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায়। এবার আরও একবার নতুন জীবন শুরু করলেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর