সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শিক্ষার্থীদের আবদার মেটাতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, তুললেন সেলফি ২০২৬ এর জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ ছাত্রশিবিরকে বিদায় জানালেন সাদিক কায়েম নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ নেপালে বেকারত্ব নিয়ে জেন-জি’দের গণঅসন্তোষ, বালেন শাহের পদত্যাগ দাবি সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করেছে আইএমএফ : আমির খসরু মাহমুদ চৌধুরী বন্যাকবলিত জেলাসমূহের স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর: প্রধানমন্ত্রী আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি : প্রধানমন্ত্রী হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ কার্যক্রম উদ্বোধন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৭ অপরাহ্ন

অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে ইন্দো-প্যাসিফিক এন্ডেভার (IPE)-২০২৫ প্রথম পর্যায়ের যৌথ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। যৌথ কার্যক্রমের অংশ হিসেবে ২১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আজ  সোমবার (২২ সেপ্টেম্বর)  ঢাকা কুর্মিটোলাস্থ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এ বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জলবায়ু নিরাপত্তা ও জ্বালানি স্থিতিস্থাপকতা বিষয়ক সেমিনার শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা, ‘সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

উক্ত যৌথ কার্যক্রমে অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সের ইন্দো-প্যাসিফিক এন্ডেভার চিফ অব স্টাফ গ্রুপ ক্যাপ্টেন স্টিভেন হেনরির নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্টি একটি দল অংশগ্রহণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর জ্যৈষ্ঠ কর্মকর্তাগণ, শিক্ষাবিদগণ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যৌথ কার্যক্রমের অংশ হিসেবে জলবায়ু নিরাপত্তার চ্যালেঞ্জ, প্রতিরক্ষা খাতে জ্বালানি স্থিতিস্থাপকতার গুরুত্ব এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের বৈশ্বিক প্রয়োগ বিষয়ে একাধিক থিমেটিক সেশন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমান বাহিনী, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ-এর বিশিষ্ট বক্তাবৃন্দ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

উক্ত সেমিনারের মূল লক্ষ্য হলো জলবায়ু নিরাপত্তার সাম্প্রতিক চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনা, জ্বালানি স্থিতিস্থাপকতার উদ্ভাবনী সমাধান অনুসন্ধান এবং সাস্টেইনেবল এভিয়েশন ফুয়েলের সম্ভাবনা তুলে ধরা, যা আঞ্চলিক সহযোগিতা ও পরিবেশগত স্থায়িত্বকে আরও সুদৃঢ় করবে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর