বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, আশা করা হচ্ছে দুটি নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন হবে। আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন। ভোটাররাও উচ্চশিক্ষিত। সবার অভিজ্ঞতা শেয়ার করেছি। যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে, তাই এখান থেকে পাওয়া অভিজ্ঞতা সেখানেও কাজে লাগবে।

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার কথা বলেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি।

তারা কী পরামর্শ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে। যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার। ভোট গণনা কীভাবে হবে। কালি কীভাবে ব্যবহার করতে হবে এসব ব্যাপারে কথা হয়েছে। দ্রুত ফলাফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডিকার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে।

জাকসু নির্বাচনে ফলাফল দিতে তিন দিন সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে হাতে গণনা ও মেশিনে গণনা—দুইভাবে হয়েছে। মেশিনে ভোট গণনায় সময় লাগে না, তাই তারা মেশিনে গণনার পরামর্শ দিয়েছেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। সব অভিজ্ঞতা তো বলা যাবে না। তবে শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি।

রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই এ বিষয়টা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই দুইটা নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুইটা নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর