শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আদালত কর্তৃক ‘রং হেডেড’ উপাধি পাওয়া ব্যক্তি কী বলল তাতে কিছু যায় আসে না : তথ্য প্রতিমন্ত্রী নারীদের ক্ষমতায়নে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সম্পর্কের বাইরে একজন নারীদের ক্যান্সার চিকিৎসাসেবা সহজলভ্য করার আহ্বান ডা. জুবাইদা রহমানের কারিগরি শিক্ষার মান বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতির ঘূর্ণিঝড় ‘আকভান’: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঢামেকে একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের ৫ জনই মারা গেছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪১ অপরাহ্ন

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচজনই মারা গেছে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিএইচই) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজন মারা গেছে।

নবজাতকের ফুপু লিপি বেগম বলেন, ‘নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে।

চিকিৎসাধীন থাকা বাকি একজন বাচ্চার অবস্থাও ভালো নেই।’

চিকিৎসকরা জানিয়েছেন, প্রসূতি মায়ের গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। নরমাল ডেলিভারিতে তিন ছেলে ও তিন মেয়ে জন্ম দেন ওই মা।

বাচ্চাদের ওজন ছিল তুলনামূলক অনেক কম। ফলে তাদের সবার অবস্থাই ছিল আশঙ্কাজনক। তাই জন্মের পর তাদের রাখা হয় নবজাতক বিভাগে আইসিইউতে। ঢামেক হাসপাতালে তিনজন, ও বাহিরের একটি হাসপাতালে তিনজন।
প্রথমে ঢামেক হাসপাতালে একজন, পরে একে একে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচজন মারা যায়। বর্তমানে একজন চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও ভালো নেই।
উল্লেখ্য, গতকাল রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে নরমালভাবে তিন ছেলে, তিন মেয়ে জন্ম দেন নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের প্রবাসী হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর