বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বাংলামোটরে ঝটিকা মিছিল, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৭ অপরাহ্ন

রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশ নেওয়া ও পরবর্তীতে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ কর্মকাণ্ডের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিনব্যাপী ও গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় কেন্দ্রীয় উপকমিটির সদস্য রোমান আহমেদ (৩২), সাবেক তথ্য ও গবেষণা উপকমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য সঞ্জীব ইসলাম আফেন্দী (৩৫), কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা ছাত্রলীগ সদস্য নাবেদ আহমদ নব (২৫), কিশোরগঞ্জের ইটনা থানার ছাত্রলীগ নেতা মো. মিজানুর রহমান (৪০), আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাকির হোসেন (৫৫), তেজগাঁও থানা যুবলীগের ২৬ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. জসিম উদ্দিন (৪০) এবং বংশাল থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. সানাকাত (৩৮)।

ডিবি জানায়, শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে তেজগাঁও বিভাগ অভিযান চালিয়ে রোমান আহমেদ, সঞ্জীব ইসলাম আফেন্দী, নাবেদ আহমদ নব ও মিজানুর রহমানকে আটক করে। একই দিন সন্ধ্যা ৬টার দিকে রমনা বিভাগের টিম হাজারীবাগ এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে।

পরে রাত ১০টা ৪৫ মিনিটে ওয়ারী বিভাগের টিম ডেমরার বাঁশেরপুল এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে আটক করে। আর দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে বংশাল থানা এলাকায় লালবাগ বিভাগের টিম গ্রেপ্তার করে সানাকাতকে।

গোয়েন্দা পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর