শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ অপরাহ্ন

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি রেজাউল করিম

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম।

আজ শনিবার ( ১৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার এটিইউতে যোগদানের পরপরই রেজাউল করিম বাহিনীর সকল স্তরকে আরো দক্ষ ও যুগোপযোগী হিসেবে গড়ে তোলার নির্দেশনা দেন।

১৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ন রেজাউল করিম ১৯৯৫ সালের ১৫ নভেম্বর বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহ, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি), হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, পিটিসি নোয়াখালী, আরআরএফ ঢাকা, এটিইউ এবং সম্প্রতি সিলেটে মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর