রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে ইউএনওসহ আহত ৫০

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন

কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। 

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ও সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টানা দুই দফায় এ সংঘর্ষ ঘটে।

জানা যায়, সন্ধ্যায় রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। খেলা শুরুর আগেই স্টেডিয়াম দর্শকে উপচে পড়ে। অনেকেই গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি সামাল দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গ্যালারি থেকে ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়।

স্থানীয় সূত্র জানায়, ধারণক্ষমতার চেয়ে বেশি টিকিট বিক্রি এবং ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির অভিযোগে ক্ষোভ ছড়িয়ে পড়ে দর্শকদের মধ্যে। খেলা শুরুর আগেই উত্তেজিত দর্শকরা গ্যালারি ভেঙে মাঠে ঢুকে পড়েন। পরে স্টেডিয়ামের ভেতর ও বাইরে ভাঙচুর চালানো হয়।

কক্সবাজার ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন বলেন, কিছু উচ্ছৃঙ্খল দর্শক স্টেডিয়ামে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালিয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম মাঠে কাজ করছে।-বাংলাদেশ প্রতিদিন


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর