মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন

নেপালের জেন-জি আন্দোলনের  কারণে কাঠমান্ডুতে আটকা পড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার কুর্মিটোলা এলাকায় বিমান বাহিনীর এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে।

বাংলাদেশ বিমান বাহিনী তাদের অফিশিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানায়, ‘নেপালের অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০বি বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে। ফুটবলারদের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরেছেন নেপালে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও।

উল্লেখ্য, বাংলাদেশ দল গত ৩ সেপ্টেম্বর ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপাল সফরে যায়। ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সে দিন নেপালে সরকারবিরোধী আন্দোলন, সহিংসতা ও নিরাপত্তাহীনতার কারণে ম্যাচটি বাতিল করতে হয়।

ফলে কাঠমান্ডুর একটি হোটেলে আটকা পড়ে যান জামাল ভূঁইয়াসহ পুরো জাতীয় দল। তাদের নিরাপদে ফেরাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ব্যবস্থা নেওয়া হয়।

ফুটবলারদের যাত্রা নিশ্চিত করতে নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান চৌধুরীসহ দূতাবাসের কর্মকর্তারাও বৃহস্পতিবার ত্রিভুবন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর