বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

হাসিনার দিল্লিতে অবস্থান বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্ষতিগ্রস্ত করবে না : পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন  বলেছেন, শেখ হাসিনার দিল্লিতে দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে না।

ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আজ সোমবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাসহ কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তৌহিদ  হোসেন এসব কথা বলেন।

ভারতে শেখ হাসিনার দীর্ঘস্থায়ী অবস্থান দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে প্রভাবিত করতে পারে কিনা সে বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সম্পর্ক একটি বড় বিষয়। এটি পারস্পরিক স্বার্থের উপর গড়ে ওঠে।’
তিনি বলেন, “এটি একটি অনুমানমূলক প্রশ্ন। কেউ কোনো দেশে থাকলে কেন ওই দেশের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। এর কোনো কারণ নেই।”

তৌহিদ বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়। ” স্বার্থের উপর ভিত্তি করে বন্ধুত্ব গড়ে ওঠে এবং এসব স্বার্থগুলিতে আপস করা হলে তা টিকে না।”

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশে যেমন ভারতের স্বার্থ আছে, তেমনি দিল্লিতে ঢাকার স্বার্থ আছে। “আমরা আমাদের স্বার্থ রক্ষার চেষ্টা করব এবং ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, বাংলাদেশ অন্যান্য দেশের সাথে  সকল চুক্তি বহাল রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
এসময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর