সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জুলাই হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি আবুল কালাম কবি ও সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসস পরিচালনা বোর্ড গঠন বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির প্রথম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহণ ২০২৭ এর ২১ জানুয়ারি সরকারের অর্থনৈতিক সংস্কারে বিশ্বব্যাংক-আইএমএফের নীতিগত মিল রয়েছে: ড. তিতুমীর উপাচার্যকে ভেতরে রেখে ভবনে তালা দিলেন চুয়েট শিক্ষার্থীরা অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু রবীন্দ্রনাথের ছবিতে কালি: আটক ৪ জন রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার

সারাদেশে দুর্গাপূজা হবে ৩৩ হাজার মণ্ডপে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

 সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (০৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মণ্ডপগুলোতে শুধু আনসার সদস্যই থাকবেন তিন লাখ। এছাড়া পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, আনুমানিক এবার মণ্ডপের সংখ্যা প্রায় ৩৩ হাজার। তালিকার বাইরে কোনো মণ্ডপ করলে আমাদের জন্য অসুবিধা হয়ে যায়। আমরা তাদের (পূজা উদযাপন কমিটির নেতা) অনুরোধ করেছি আপনারা যে যেখানে যেটাই করেন না কেন, আমাদের কাছে তালিকাটা আগে দিয়ে দেবেন। যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা ওই জায়গায় দিতে পারি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বছর সবাইকে সন্ধ্যা ৭টার আগে বিসর্জন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় পূজা মণ্ডপের সংখ্যা ২৫৫টি জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজা মণ্ডপের সব সংখ্যাই আনুমানিক। সব তালিকা এখনো আমরা পাইনি, আবার কোথাও কোথাও লিস্ট আপডেট হবে।

বৈঠকে সনাতন ধর্মাবলম্বীরা কোনো ধরনের উদ্যোগ প্রকাশ করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এবার কোনো ধরনের উদ্বেগই তারা প্রকাশ করেনি। অন্যান্য বার তো তারা দুয়েকটি উদ্বেগ প্রকাশ করে থাকেন। এবার তারা কোনোই উদ্বেগ প্রকাশ করেনি। তারা বলেছেন, গতবার শান্তিপূর্ণভাবে হয়েছে, এবার আরও শান্তিপূর্ণভাবে হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর